এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে ভাঙ্গা উপজেলা হাসপাতাল সংলগ্ন দক্ষিণ পাড় বাসস্টান্ড চত্বরে জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শাহরিয়া ইসলাম শায়লার পক্ষে পলাশ মুন্সীর নেতৃত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান মুন্সির সঞ্চালনায় ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ পলাশ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিভেঞ্জ খান,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক স্বপন তালুকদার,উপজেলা ছাত্রদলের আহবায়ক সানজিদ ফেরদৌস নিশো,পৌর ছাত্রদলের আহবায়ক হাসান,পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ নজরুল ইসলাম, হামিরদী ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া মুন্সী, চান্দ্রা ইউপি যুবদলের সভাপতি মোঃ সালাউদ্দিন,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, আলগী ইউনিয়নের যুবদল নেতা বাচ্চু,ঘারুয়া ইউনিয়ন যুবদল নেতা সাগর,যুবদল নেতা সাইদুল মোল্লাসহ আর উপস্তিত ছিলেন,ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। সভায় এক ভিডিও বার্তায় শাজরিয়া ইসলাম শায়লা বলেন,বিএনপির আন্দোলন দীর্ঘদিনের। ফ্যাঁসিবাদের পতনের পর মানুষ এখন নিঃশ্বাস নিতে পারছে। তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
ফেব্রু ১, ২০২৫
ফেব্রু ১, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
নোয়াখালী | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।