এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি মাইক্রোবাস ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এবং কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।.
পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দি গ্রামের হাসিবুর রহমান-(২৫), জেলার বিজয়নগর উপজেলার চাওড়া দৌলত বাড়ির মোঃ শফিকুল ইসলাম (৪০) এবং সদর উপজেলার চিনাইর গ্রামের শাহিন-(৩৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯ টায় মোটর সাইকেল দিয়ে ইয়াবা ট্যাবলেট পাচারের সময় কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম থেকে মাদক ব্যবসায়ী হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার শরীর তল্লাশী করে ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর অভিযানে বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস আটক করা হয়। পরে মাইক্রোবাস তল্লাশী করে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম ও শাহিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কসবা ও আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এপ্রিল ১৫, ২০২৫
সেপ্টেম্বর ২৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।