এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চোরাচালান বিরোধী টাস্কফোর্সের বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
টাস্কফোর্স সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা সীমান্ত এলাকায় বিজিবি ৬০ ব্যাটালিয়ন ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান চালায়। এ সময় ২৬টি বস্তাভর্তি ভারতীয় শাড়ি ও থ্রিপিস উদ্ধার করা হয়। বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
অভিযানে আটককৃতরা হলেন—কসবা উপজেলার দক্ষিণ চকবস্তা গ্রামের মৃত ধন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩২) ও মো. মনির হোসেন (২৬)।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনআস্থা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।