এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলায় এক ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ এনে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া বাজারে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। বালিয়াকান্দি-পাংশা সড়কের নারুয়া বাজারে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন অভিযুক্ত মুদি ব্যবসায়ী সামছুল আলমের বাবা সাদেক আলী বিশ্বাস, স্ত্রী জোৎস্না বেগম, মা সাহিদা বেগম, স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর বিশ্বাস, জান্নাতি বেগম, টিপু সুলতান, আলম শেখ, রানা বিশ্বাস প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, "জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে সামছুল আলমের রান্নাঘরে অস্ত্র ও গ্রেনেড রেখে প্রশাসনকে খবর দেয়, যাতে তাকে ফাঁসানো যায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি করছি।"
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়, যা নারুয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় সামছুল আলমের স্ত্রী, সন্তান ও মা সড়কে বসে পড়েন এবং আঞ্চল পেতে ন্যায়বিচার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এপ্রিল ২১, ২০২৫
এপ্রিল ২৭, ২০২৫
মার্চ ২৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।