বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
১৫ জুন, ২০২৪ ৭:১৫ পিএম
শেয়ার করুন:
বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় মিতুল কাজী ‌(৩২) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার বেলা একটার দিকে উপজেলার মাইজকান্দি
-বোয়ালমারী- ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাহিরখির বনচাকি স্থানে মোটরসাইকেল চালক মিতুল কাজী  নিহত হন।
তার পিতার নাম আকরাম কাজী।
জানা গেছে ভাটিয়াপাড়া থেকে নিজ বাড়ি বোয়ালমারী সোতাশীর উদ্দেশ্যে চতুল ইউনিয়নের বাইখির বনচাকি দেব কুমার মন্ডল এর বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক যার রেজিস্ট্রেশন নাম্বার খুলনা মেট্রো-উ ১১-০২৩২ এর সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি  মারাত্মক আহত হয়।
পরবর্তীতে স্থানীয় লোকজন আহত মিতুল কাজীকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনায় ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে । মোটরসাইকেল এবং ট্রাকটি বোয়ালমারী থানা হেফাজতে রয়েছে এবং নিহত মিতুলকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বোয়ালমারী থানা পুলিশ থানায় নিয়ে আসেন। নিহত মিতুলের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সহ উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।