এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলাধীন ভবুকদিয়া নামক এলাকায় যাত্রীবাহী গোল্ডেন লাইন পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নগরকান্দা ফায়ার স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৯মে) রাত সোয়া ৯ টার দিকে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামকস্থানে দাড়িয়ে থাকা একটি মালামাল বোঝাই একটি ট্রাকের সাথে গোল্ডেন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার জন আহত হলেও কোনো নিহতের ঘটনা ঘটেনি। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্য চালায় নগরকান্দা ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
উল্লেখ্য যে, সম্প্রতি গোল্ডেন লাইন পরিবহন তাদের বেপরোয়া গতির কারণে মাঝে মাঝেই দুর্ঘটনায় পতিত হচ্ছে। ঘটছে প্রাণহানির ঘটনাও। তাই গোল্ডেন লাইন পরিবহনে ভ্রমনেও যাত্রীদের মাঝে দেখা দিয়েছে এক প্রকার অনিহাও।
অক্টোবর ১৫, ২০২৪
ফেব্রু ২৪, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।