এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চলএলাহি ইউনিয়নের গাংচিল গ্রামে বাপ দাদার ভিটেমাটি থেকে উচ্ছেদ আতংকে শত শত পরিবার ভূমি দস্যু আক্তার হোসেন ও মিলনের বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে।
শনিবার (২৭ এপ্রিল) সকালে গাংচিল বাজারে এ মানবন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। এতে এলাকার শত শত নারী পুরুষসহ সর্বস্তুরের সাধারন মানুষ অংশগ্রহন করে।
মানববন্ধনে ক্ষতিগ্রস্থরা জানান, তারা কয়েকযুগ ধরে গাংচিল বাজারের পাশে বাপ দাদার ভিটে মাটিতে বসবাস করে আসছে। এরই মধ্যে স্থাণীয় ভুমি দুস্যু আক্তার হোসেন ও মিলন শতশত পরিবারের বসতভিটি দখলের পায়তারা শুরু করে। তারা জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা-কর্মচারিদের মোটা অংকের ঘুষ দিয়ে নিজেদের পরিবারের সদস্য ও ছেলে মেয়েদের নামে বসত ভিটি গুলো রেকর্ড করে ফেলেন। এখন তাদেরকে সে সব ভিটে মাটি থেকে সরিয়ে দেয়ার পায়তারা শুরু করছে। যে কোন সময় সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদেরকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার হুমকি ধমিক দিচ্ছে। চরম আতংকে দিন কাটাচ্ছে অসহায় পরিবারগুলো।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আক্তার হোসের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করেন এবং ভুমি দুস্যু জাল জালিয়াতির প্রধান হোতা আক্তার হোসেন ও অপর্কমের সাথে জড়িতদের দৃষ্টান্ত শাস্তি দাবি করেন।পরে বাজারের ঝাড়ু– নিয়ে শত শত নারী পুরুষ বিক্ষোভ মিছিল বের করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।