এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুুরের ভাঙ্গায় নিখোঁজের ৩ দিন পর খাল থেকে সারোয়ার শিকদার(৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
শনিবার (০২ অক্টোবর) সকালে জেলেরা মাছ ধরতে গিয়ে পাঁচকুল মাদ্রাসার সামনের খালে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করে। নিখোঁজ বৃদ্ধের বাড়ি চান্দ্রা ইউনিয়নের গোয়ালবেড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত জমির সিকদারের পুত্র।
এ বিষয় নিখোঁজ সারোয়ার সিকদারের মেয়ে শারমিন আক্তার জানান, আমার বাবা মাদকাসক্ত ছিল এবং মানসিক ও শারীরিক ভাবে খুব দুর্বল ছিলেন । গত ৩১ অক্টোবর রাত আটটার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। আমরা আত্মীয় স্বজনদের বাড়ি সহ বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাওয়া যায়নি। আজ শনিবার সকালে পাঁচকুল মাদ্রাসার সামনে খালে ভাসমান অবস্থায় আমার বাবার মরদেহ দেখে স্থানীয়রা। পরে ভাঙ্গা থানার পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান জানান, সরোয়ার শিকদারের মরদেহ খাল থেকে উদ্ধার করেছি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছি।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।