এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নসিমন গাড়ীর বডির ভিতরে অভিনব পন্থায় ফেনসিডিল পরিবহন কালে ফরিদপুর সদর উপজেলার পরানপুর এলাকায় অভিযান চালিয়ে ২৭৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার সকালে র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক কে. এম. শাইখ আকতার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। মাদকসহ আটক আমিনুল ইসলাম(৫২) চুয়াডাঙ্গা জেলার হাটকালুগঞ্জ গ্রামের কালু শেখের ছেলে।
র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক কে. এম. শাইখ আকতার জানান, চুয়াডাঙ্গা জেলা হতে কিছু মাদক ব্যবসায়ী নানা কৌশলে ফরিদপুর এলাকায় মাদক চালান করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলার সদর উপজেলার পরানপুর এলাকায় অভিযান পরিচালনা করে তারা। এসময় চুয়াডাঙ্গা থেকে আসা একটি তিনচাকার যান নসিমন গাড়ি তল্লাশি করা হয়। অভিনব কৌশলে নসিমন গাড়ির বডির ভিতরে বাক্সের মত তৈরী করে গোপনীয় কায়দায় ফেনসিডিল গুলো বহন করে আসছিল। পরে গাড়ির বডির উপরের কাঠের পাটাতন গুলো খুলে ২শ ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৩৪ হাজার টাকার মত। এসময় গাড়ির চালককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে। মঙ্গলবার সকালে আটক আমিনুল কে মাদক মামলায় কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
নভেম্বর ১২, ২০২৪
জানু ৪, ২০২৫
ফেব্রু ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।