এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় শিক্ষক পরিচয়ে থাকা এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ড্রেজার মেশিন বসিয়ে খাল, বিল ও পুকুর থেকে বালু উত্তোলনের মাধ্যমে তিনি আশেপাশের পরিবেশ এবং কৃষিজমি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনাটি উপজেলার গোড়াইল এলাকায়। অভিযুক্ত মাহবুব রহমান, স্থানীয় কোদালিয়া দাখিল মাদ্রাসার কর্মরত শিক্ষক। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, তিনি নিজস্ব একাধিক ড্রেজার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন।
এক গ্রামবাসী বলেন, “তিনি একজন শিক্ষক, অথচ নিজেই আইন ভঙ্গ করছেন। দিন-রাত বালু তুলেই চলেছেন। এর ফলে অনেক ফসলি জমি ভাঙনের মুখে পড়েছে।”
বর্তমানে ফুলসুতি ইউনিয়নের ভাদু মিয়ার বাড়ির সামনে এবং ডাঙ্গী ইউনিয়নের চৌসারা গ্রামের জাকিরের দোকানের সামনে বালু ভরাটের কাজ চলমান রয়েছে। এসব জায়গায় বালু সরবরাহ করছেন মাহবুব রহমান, এমন অভিযোগ স্থানীয়দের।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দবির উদ্দীন বলেন, “আমরা ইতোমধ্যে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পরিবেশবিদদের মতে, এ ধরনের অনিয়ন্ত্রিত বালু উত্তোলনে শুধু জমি ধসে যায় না, বরং তা স্থানীয় জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র এবং ভূগর্ভস্থ পানির স্তরেও বিরূপ প্রভাব ফেলে।
এ বিষয়ে অভিযুক্ত মাহবুব রহমানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।