এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দবির উদ্দিন।
সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন রামনগর ইউপি চেয়ারম্যান কাইম উদ্দিন মণ্ডল, ডাঙ্গী ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম, পুরাপাড়া ইউপি চেয়ারম্যান বাবু ফকির, চরযশোরদী ইউপি চেয়ারম্যান সাহেব ফকিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের অগ্রগতি, পরিষেবার মানোন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ এলাকার সমস্যা ও করণীয় নিয়ে মতামত দেন এবং বাস্তবভিত্তিক সুপারিশ উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ দবির উদ্দিন বলেন, “উপজেলার সার্বিক উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। জনগণের প্রত্যাশা পূরণে সকল দপ্তরকে আরও বেশি সক্রিয় ও জবাবদিহিতার মধ্যে থাকতে হবে।”
সভার মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার জন্য দিকনির্দেশনা নির্ধারণ করা হয় বলে জানা গেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৭ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।