এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার দিকে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. মোতালেব হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু, উপজেলা বিএনপির সিনিয়র নেতা আলহাজ্ব আব্দুল জলিল চকলেট, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহসভাপতি মো. আফছার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নিয়ামত আলী বাবুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মে দিবসের তাৎপর্য তুলে ধরে নেতারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য মজুরির দাবিতে বিশ্বজুড়ে আজকের দিনটি গুরুত্বপূর্ণ। তারা আরও জানান, বর্তমান শ্রমিকবান্ধব সরকার নয় বলেই শ্রমজীবী মানুষ ন্যায্য মর্যাদা থেকে বঞ্চিত।
মার্চ ১৫, ২০২৫
মার্চ ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।