এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তপন রায় (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে উপজেলার হাড়িয়া রোডে হাড়িয়া মসজিদ সংলগ্ন রাণীশংকৈল-হরিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে ছুটে আসা বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তপন রায়কে মৃত ঘোষণা করেন।
আহত দুইজন হলেন—বাঁশবাড়ি গ্রামের জুলস অনন্ত রায়ের ছেলে ফুল চন্দ্র রায় (২৮) ও হরিপুর উপজেলার পতনডুবা গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুল আলিম (২২)। তাঁদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহত তপন রায় রানীশংকৈল উপজেলার বলিদ্বারা তেঘরিয়া গ্রামের বাসিন্দা ও রঞ্জিত রায়ের ছেলে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
নভেম্বর ২২, ২০২৪
ফেব্রু ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।