এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে মেধাস্বত্ব হলো তত্ত্ব ও বাস্তবতার মধ্যে সেতুবন্ধন। ওষুধ, কৃষি উদ্ভাবন, শিক্ষাসামগ্রী কিংবা ডিজিটাল প্রযুক্তির মতো একাডেমিক গবেষণার খাতগুলোর জন্য মেধাস্বত্ব অপরিহার্য। তিনি বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতির এই যুগে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার।
রবিবার (২৭ এপ্রিল, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে 'বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫' উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য আরও বলেন, ‘‘নিজ নিজ মেধাস্বত্ব রক্ষার পাশাপাশি এমন একটি বিশ্ব নির্মাণে কাজ করতে হবে, যেখানে সৃজনশীলতা দায়িত্বশীলভাবে, অন্তর্ভুক্তিমূলকভাবে এবং টেকসইভাবে বিকশিত হবে।’’
তিনি আরও বলেন, উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি ন্যায়সংগত প্রবেশাধিকার নিশ্চিত করতে তরুণ, নারী উদ্ভাবক ও প্রান্তিক জনগোষ্ঠীর সৃষ্টিসমূহের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তবে আমাদের সচেতন থাকতে হবে, যেন মেধাস্বত্বের কাঠামো কখনোই উদ্ভাবনের পথে বাধা না হয়ে দাঁড়ায়; বরং তা যেন উদ্ভাবনের পথকে আরও উন্মুক্ত করে।
সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এবং রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। সেমিনারে প্রধান বক্তা হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম মেধাস্বত্ব বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে উপাচার্যের নেতৃত্বে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রধান সড়ক, প্রধান গেট, পার্কের মোড়, শহীদ আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়।
নভেম্বর ১৫, ২০২৪
এপ্রিল ২০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
মধ্যপ্রাচ্য | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।