এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মিঠাপুকুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র্যালি করেছে মিঠাপুকুর উপজেলা বিএনপি। রবিবার (১০ নভেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে সহস্রাধীক নেতা-কর্মীর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বেলা ১২ টায় উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার,ফেস্টুন ও পতাকা নিয়ে সুসজ্জিত হয়ে সভাস্থলে সমবেত হয়।
প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব আনিসুর রহমান লাকু, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোতাহারুল হোসেন নিক্সন পাইকার ,যুগ্ন-আহব্বায়ক হাবিবুর রহমান লর্ড,রুহুল আমিন খন্দকার জুয়েল, হযরত আলী, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম,সদস্য সচিব রুবেল সাদী,উপজেলা যুব দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবু, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শামসুল ইসলাম প্রমুখ।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
দিনাজপুর | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।