এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চাঁদাবাজ, টেন্ডারবাজ ও লুটপাট কারীদের জায়গা বিএনপিতে হবে না বলে মন্তব্য করেছেন পিরোজপুর জেলা বি এন পির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা এম আনোয়ারুল ইসলাম পলাশ।
তিনি বলেন, আপনি যতবড় নেতাই হোন অন্যায় করলে দল আপনাকে নূন্যতম ছাড় দেবে না।
রবিবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় নাজিরপুর প্রেসক্লাবের হল রুমে নাজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম আনোয়ারুল ইসলাম পলাশ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে। তাই জনগণের মন জুগিয়ে আপনাকে চলতে হবে। যে কাজে জনগণ নাখোশ হয়, তা করা যাবে না। তাছাড়া অন্যায় কোনো কাজ করে
এই মুহূর্তে দলের বিরাগভাজন হবেন না।
আপনারা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোনো নেতা কর্মীকে প্রশ্রয় দিবেন না। তাদেরকে কেউ আশ্রয় প্রশ্রয় দিলে তিনিও অপরাধী হবেন।
নাজিরপুর প্রেস ক্লাবের সভাপতি কে,এম সাঈদ এর
সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,এম সিপার,
যুগ্ম সাধারণ অনুপ কুমার সিকদার, দপ্তর সম্পাদক দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আল আমিন হোসাইন, এ সময়ে আরো উপস্থিত ছিলেন কালবেলার সাংবাদিক উথান মন্ডল,
দৈনিক কালেরকণ্ঠের সাংবাদিক ওহিদুজ্জামান চঞ্চল, দৈনিক যায়যায় দিনের সাংবাদিক মশিউর রহমান, দৈনিক ইনক্লাবের সাংবাদিক জাহিদ হোসেন, দৈনিক মানবজমিনের সাংবাদিক হাসান সহ নাজিরপুরে কর্মরত সাংবাদিকরা।
নভেম্বর ৩০, ২০২৫
নভেম্বর ১০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বলিউড | ১১ আগস্ট, ২০২৬
মেহেরপুর | ১১ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১১ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১১ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।