এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রামের সব হজযাত্রী এবার বাংলাদেশ বিমানই পরিবহন করবে। কোনো হজযাত্রী অন্য এয়ারলাইন্স ব্যবহার করতে চাইলে ঢাকা হয়ে জেদ্দা বা মদিনায় যেতে হবে। চট্টগ্রাম থেকে ২২টি হজ্ব ফ্লাইট এবার হাজী পরিবহন করবে। আগামী ১৪ মে দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট মদিনার পথে উড়াল দেয়ার সিডিউল দেয়া হয়েছে। বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী মদিনা যাবেন।
সূত্র জানায়, চট্টগ্রাম থেকে এবার ৮ হাজারের বেশি হজযাত্রী পরিবহনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ বিমান। ২২টি ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী পরিবহন করা হবে। এরমধ্যে ২০টি ফ্লাইট জেদ্দা এবং ২টি ফ্লাইট মদিনা যাবে। প্রথম ফ্লাইটটি চট্টগ্রাম থেকে মদিনা যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিমানের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, চলতি বছর বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ৯ মে। ওইদিন ঢাকা থেকে বিমানের একটি হজ ফ্লাইট জেদ্দা যাওয়ার কথা রয়েছে। পরবর্তীতে ঢাকা থেকে আরো কয়েকটি ফ্লাইট হজযাত্রী নিয়ে জেদ্দা এবং মদিনায় যাওয়ার সিডিউল থাকলেও চট্টগ্রাম থেকে যাবে ১৪ মে ভোররাত ৩টা ৫০ মিনিটে। বাংলাদেশ বিমানের বোয়িং ৭১৭ যোগে প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী যাত্রা শুরু করবেন।
হাবের নেতা আলহাজ মুজিবুল হক শাকুর জানান, এ বছর বাংলাদেশের মোট ৮৩ হাজার ২০২ জন হজযাত্রী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৩০৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৮ হাজার ৮৯৫ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ পালিত হতে পারে।
বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম থেকে হজযাত্রী পরিবহনের সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চট্টগ্রামের হজযাত্রীরা যাতে সুষ্ঠুভাবে হজে যেতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
নোয়াখালী | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।