এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
একাধিক হত্যা মামলায় সদ্য গ্রেফতারকৃত সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার দুপুরে তৌহিদি জনতার উদ্যোগে শহরের কাচারি পাড় পৌর মুক্তমঞ্চ থেকে একটি মিছিল বের হয়ে টি, এ রোড, মাদ্রাসা মোড়, সদর হাসপাতাল রোডসহ বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তৌহিদি জনতার পক্ষে বক্তব্য রাখেন মাওলানা
জুনায়েদ কাসেমী, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আলী আজম, খালিদ সাইফুল্লাহ সিরাজী, মোঃ তারেক ইয়ামিন, রহমত উল্লাহ কাসেমী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী
ক্ষমতায় থাকাকালে রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে অশান্তি কায়েম করেছিল। বিশেষ করে ২০১৬ সালে ও ২০২১ সালে তার নির্দেশে সরকার বাহিনী ও যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসায় হামলাসহ নির্বিচারে মাদ্রাসা ছাত্রদের হত্যা করা হয়। বক্তারা, এসব গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য সাবেক মন্ত্রী মোকতাদির
চৌধুরীসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসির দাবী জানান।
মার্চ ২২, ২০২৫
নভেম্বর ২৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।