এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গৃহবধূর ঝুলান্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মদাতী ইউনিয়নের কিসমত এলাকায় নিজ বাড়ি থেকে আরফিনা বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তার পরিবারের লোকজন। এ ঘটনার পর স্বামী সম্রাট মিয়া ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত মঙ্গলবার রাতে স্বামী সম্রাট মিয়ার সঙ্গে তার স্ত্রী আরফিনার কথাকাটাকাটির একপর্যায়ে সম্রাট রাগ করে স্ত্রীকে থাপ্পড় মারে। তখন স্ত্রীও রাগ করে অন্য ঘরে চলে যায়। সকালে স্বামী সম্রাট মিয়া বাহিরে চলে গেলে পরিবারের লোকজন আরফিনাকে ডাকাডাকি করে খোঁজাখুঁজি করে পাশের ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। পুলিশ খবর পেয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠান। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, পরিবারের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
জানু ১৪, ২০২৫
মে ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।