এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) সাব স্টেশনের সুইচ ইয়ার্ডে রবিবার (৫ মে) সকাল সাড়ে ৭ টায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।
তিনি বলেন, রবিবার সকালে বজ্রপাতসহ ঝড়, বৃষ্টি হওয়ায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, সকাল ৭.৪৫ এর দিকে কাপ্তাই বিদ্যুৎ সাপ্লাই কেন্দ্র হতে বিদ্যুৎ চালু করার জন্য সাবস্টেশনের সুইচ ইয়ার্ড চালু করতে গেলে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লেগে যায়।
সাথে সাথে কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারে বড় ধরনের ক্ষতি হয়নি। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তদন্ত করে নিরুপণ করা হবে।
কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, সকাল ৭.৫০ এর দিকে আমরা আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সকাল ৮.৫০ এর দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে আমাদের ধারণা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।