এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
Nov 10, 2026
Nov 10, 2026
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঘুষ ও দুর্নীতির অভিযোগে আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এক যুগ পর জমির প্রকৃত মালিকের হাতে দখল হস্তান্তর করেছে আদালত।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাজারসংলগ্ন ওই জমি আদালতের নির্দেশে পরিমাপ করে চিহ্নিত করা হয়। পরে ভেকু দিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। শেষে ঢাক-ঢোল পিটিয়ে উদ্ধার হওয়া ১৫ শতক জমি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন আদালতের প্রতিনিধিরা।
জমির মালিক, বীর মুক্তিযোদ্ধা এটিএম নাসির উদ্দিন আহমেদের ছেলে এসএম রেজওয়ান বলেন, "১৯৯৭ সালে আমরা মোসলেম গংদের কাছ থেকে এই জমি ক্রয় করি এবং দখলে নিই। কিন্তু ২০১৬ সালে তৎকালীন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া তার ক্ষমতার অপব্যবহার করে আলফাডাঙ্গা থানায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ওই জমিতে জোরপূর্বক একটি মার্কেট নির্মাণ করেন।"
তিনি আরও বলেন, "ডিএমপির শীর্ষ পদে থাকায় আমরা তখন কোনো প্রতিকার পাইনি। অবশেষে আওয়ামী লীগ সরকারের পতনের পর, গত ৫ আগস্ট আদালতের মাধ্যমে দীর্ঘ ৯ বছর পর জমির প্রকৃত দখল ফিরে পেলাম।"
অক্টোবর ২৭, ২০২৬
এপ্রিল ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১০ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।