এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
বুধবার (৪ জুন) সকাল ১১টায় আত্রাই উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দলটির জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব এই প্রার্থীতালিকা প্রকাশ করেন।
ঘোষিত প্রার্থীরা হলেন— উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ওসমান গণি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছাবিনা খাতুন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে পাঁচুপুর ইউনিয়নে শাহিন আহমেদ, আহসানগঞ্জ ইউনিয়নে মো. এনামুল হক, হাটকালুপাড়া ইউনিয়নে মো. হাসান আলী, কালিকাপুর ইউনিয়নে মো. আমজাদ হোসেন, বিশা ইউনিয়নে মাহমুদুল হাসান সাকিল এবং মুনিয়ারী ইউনিয়নে তোজাম্মেল হক।
জামায়াতে ইসলামীর একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, অবশিষ্ট শাহাগোলা ও ভোঁপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।
এ বিষয়ে আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আসাদুল্লাহ আল গালিব বলেন, “আমরা স্থানীয় জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করছি এবং নির্বাচনে বিজয়ী হয়ে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করব।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।