এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে ৩ প্লাটুন বিজিবি ও ৮ জন ম্যাজিষ্ট্রেট নিযুক্ত করা হয়েছে। এ ছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও আনসার ভিডিপি সদস্য মোতায়েনে করা হয়েছে।
রাত পোহালেই শুরু হবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের ভোট গ্রহন। ভোট গ্রহনের জন্য প্রস্তুত করা হয়েছে আত্রাই উপজেলার ৮ ইউনিয়নে ৬৭ টি ভোট কেন্দ্র। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭০ হাজার ১৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩৭২, মহিলা ভোটার সংখ্যা ৮৩ হাজার ৩৭৮ এবং তৃতীয় লীঙ্গের ভোটার সংখ্যা ২ জন। এবারে আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৮ জন প্রার্থী। তারা হলেন আলহাজ এবাদুর রহমান, আজিজুর রহমান পলাশ, আক্কাছ আলী প্রামাণিক, মমতাজ বেগম, আলমগীর হোসেন বাবর. একরামুলবারী রঞ্জু, সনৎ কুমার প্রামাণিক ও মহাতাব উদ্দিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেদৌসী ইয়াসমিন চৌধুরী, মিতু বানু মণি, রওশন আরা পারভিন শিলা ও শামসুন্নাহার। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শেখ মো. হাফিজুল, আফসার আলী প্রাং ও আব্দুর রাজ্জাক মন্ডল প্রতিদ্বন্দিতা করছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস বলেন, অবাধ সুষ্ঠ ও নিরেপক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এর জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। নির্বাচনী সহিংসতা এড়াতে এ উপজেলায় ৩ প্লাটুন বিজিবি ও ৮ জন ম্যাজিষ্ট্রেট নিযুক্ত করা হয়েছে। তারা সার্বক্ষণিক পুরো উপজেলা টহল দেবেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।