এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে আল্লাহ এবং মহানবী হযরত মোহাম্মদ (স.) সম্পর্কে কটুক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় রোববার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার মনিয়ারী ইউনিয়নের শিমুলিয়া গ্রামের শেলেন সরকারের ছেলে শাওন কুমার সরকার (২০)।
জানা যায়, সাম্প্রতিক সময়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাওন তার ফেসবুক পেইজের কমেন্টে আল্লাহ এবং মহানবী হযরত মোহাম্মদ (স.) সম্পর্কে কটুক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। গত শনিবার বিকেলে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিতে বিভিন্ন মহলের পক্ষ থেকে দাবি তোলা হয়। এদিকে এ ঘটনায় একই ইউনিয়নের নৈদিঘী গ্রামের জিয়াউর রহমানের ছেলে নাহিদ শেখ বাদি হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে গতকাল রোববার ২৯৫ (ক) ধারায় আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন।
আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে শাওনের বিরুদ্ধে আত্রাই থানায় একটি মামলা হয়েছে এবং রোববার তাকে গ্রেফতার করে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।