এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জয়পুরহাটের আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি পদে রিয়াদ মোঃ জিয়াউদ্দিন চৌধুরী সিকান্দারকে পুনঃ বহালের দাবিতে মানবন্ধন করা হয়েছে।
রোববার দুপুর দুইটায় ওই কলেজের সামনের সড়কে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও আক্কেলপুরবাসীর ব্যানারে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে ওই কলেজের কিছু শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা মানববন্ধনে কয়েক জন শিক্ষক ও শিক্ষার্থী বক্তব্য দেন। তারা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি পদে রিয়াদ মোঃ জিয়াউদ্দিন চৌধুরী সিকেন্দারকে পুনঃ বহালের দাবি জানান।
মানববন্ধনে প্রভাষক তৌফিক আরা বলেন, কলেজের অ্যাডহক কমিটি নিয়ে বিশৃঙ্খলা হচ্ছে। আমরা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি পদে রিয়াদ মোঃ জিয়াউদ্দিন চৌধুরীকে পুনঃ বহালের দাবি জানাচ্ছি।
শিক্ষক প্রতিনিধি ফারুক আলম চৌধুরী বলেন, কলেজের শিক্ষক-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা বহিরাগত কাউকে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মানছেন না। একারণে আমরা অ্যাডহক কমিটির সভাপতি পদে রিয়াদ মোঃ জিয়াউদ্দিন চৌধুরী সিকেন্দারকে পুনঃ বহালের দাবি জানাচ্ছি।
ফেব্রু ১৯, ২০২৪
জুন ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।