এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রংপুরের তারাগঞ্জে টাকা লুটের উদ্দেশ্যে এক যাত্রীকে জিম্মি করার প্রতিবাদ করায় চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫ নভেম্বর, ২০২৬) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
ভুক্তভোগী ও স্বজনদের সূত্রে জানা যায়, নিহত শাকিব ও মুকুলসহ এলাকার ছয়জন মিলে কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে ‘সায়মন এক্সক্লুসিভ’ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। ওই দলের সঙ্গে থাকা শাকিবের চাচা আতিক ইসলামের কাছে নগদ তিন লাখ টাকা ছিল।
বাসের যাত্রী আতিক ইসলাম জানান, তারাগঞ্জ এলাকা পার হওয়ার পর বাসের কর্মীরা অন্যান্য যাত্রীদের নামিয়ে দিলেও কাছে টাকা থাকায় তাকে নামতে দেননি। একপর্যায়ে বাসের হেল্পার ও সুপারভাইজার তার গলায় গামছা পেঁচিয়ে জিম্মি করেন। এ সময় মুকুল ও শাকিব তাকে বাঁচাতে এগিয়ে এলে বাসের কর্মীরা তাদের দুজনকে লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে নিচে ফেলে দেন।
আতিক ইসলাম আরও জানান, তিনি চিৎকার শুরু করলে সড়কে থাকা একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি বুঝতে পারেন এবং দ্রুত স্থানীয় লোকজনকে খবর দেন। পরে চিকলী এলাকায় স্থানীয় জনতা ও মাইক্রোবাসের যাত্রীরা মিলে বাসটি আটক করেন। সময়মতো বাসটি আটকানো না হলে তাকেও একইভাবে ফেলে দেওয়া হতো বলে অভিযোগ করেন তিনি।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত জিগাতলা এলাকায় ছুটে যায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ জনতা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
জুলাই ৬, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
সেপ্টেম্বর ২৬, ২০২৬
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।