এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ থেকে বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুরোনো বাণিজ্য মেলার মাঠে বিশেষ এই অভিযান পরিচালনা করে এসআরবি-২-এর একটি দল। তল্লাশি চালিয়ে সেখান থেকে আনুমানিক ২০টিরও বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়েমুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে এখন পর্যন্ত ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমার সন্ধান পাওয়া গেছে। উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নিরাপদে নিষ্ক্রিয় করতে তাৎক্ষণিকভাবে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।
এ ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কারা কী উদ্দেশ্যে এসব বিস্ফোরক সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সেপ্টেম্বর ১৬, ২০২৬
নভেম্বর ১১, ২০২৫
ডিসেম্বর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।