রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩১ এএম
শেয়ার করুন:
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ কর্মকর্তা জানান, রাজধানীতে ডিএমপির নিয়মিত অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তবে তদন্ত ও নিরাপত্তার স্বার্থে গ্রেপ্তারকৃতদের নাম ও বিস্তারিত পরিচয় প্রাথমিকভাবে প্রকাশ করেনি পুলিশ। 

ডিএমপি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।