এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চলমান বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে হেরে বিদায়ের বেদনা গ্রাস করলেও নিজেদের দীর্ঘদিনের অনন্য ঐতিহ্য ও সংস্কৃতি থেকে একচুলও সরে আসেননি জাপানি সমর্থকেরা। ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামের গ্যালারিতে পড়ে থাকা ময়লা-আবর্জনা নিজেরাই পরিষ্কার করে আবারও বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছেন তারা।
গত সোমবার (২৯ জুন) হিউস্টন স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল জাপান। ম্যাচটিতে জাপানের হৃদয়ভাঙা পরাজয় ঘটে। তবে ম্যাচ শেষ হতেই জাপানি দর্শকরা নিজেদের হারের দুঃখ ভুলে স্টেডিয়াম পরিষ্কারের কাজে হাত দেন। পুরো ম্যাচজুড়ে প্রিয় দলকে সমর্থন জানাতে তারা যে নীল রঙের প্লাস্টিক ব্যাগগুলো ব্যবহার করছিলেন, ম্যাচ শেষে সেগুলোকেই ময়লা ফেলার থলে বানিয়ে পুরো গ্যালারিতে ছড়িয়ে থাকা আবর্জনা কুড়াতে শুরু করেন।
বিশ্বকাপের মঞ্চে জাপানি সমর্থকদের এমন ব্যতিক্রমী ও সুশৃঙ্খল উদ্যোগ অবশ্য নতুন নয়। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে জাপানের অভিষেক আসরেই প্রথমবার বিশ্ববাসীর নজরে আসে তাদের এই অসাধারণ পরিচ্ছন্নতার অভ্যাস। এরপর গত ২৮ বছর ধরে প্রতিটি বিশ্বকাপেই নিজেদের দলের জয়-পরাজয় নির্বিশেষে ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কারের এই অনন্য সংস্কৃতি ধরে রেখেছেন জাপানের ফুটবলপ্রেমীরা।
জুলাই ২৩, ২০২৬
নভেম্বর ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।