এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশের মানুষ নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্যই সরকার এবং সংসদ সদস্যদের ওপর দায়িত্ব অর্পণ করেছে।
শনিবার (২৭ জুন ২০২৬) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
নিজের ও দলের রাজনৈতিক আদর্শ পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সব সময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে বিশ্বাসী এবং এই স্লোগানটি ব্যবহার করে। তিনি নিজের অবস্থান থেকে সর্বদা দেশ ও দেশের মানুষের কল্যাণ এবং তাদের স্বার্থ রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন।
সংসদ নেতা দৃঢ়তার সাথে উল্লেখ করেন, তাঁর এই কর্মযজ্ঞে কোনো ব্যক্তিগত স্বার্থ বা উদ্দেশ্য জড়িত নেই। যেকোনো ভালো কাজ কিংবা সফল দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে যদি দেশের জন্য ইতিবাচক কোনো প্রাপ্তি আসে, তবে তার কৃতিত্ব একান্তই বাংলাদেশ এবং এ দেশের সাধারণ মানুষের।
সম্প্রতি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর সফল হওয়ায় সংসদে ধন্যবাদ প্রস্তাবের পর তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সংসদে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ দেওয়ার জন্য তিনি বিরোধীদলীয় নেতাসহ সংসদের সকল সদস্যকে বিশেষ ধন্যবাদ জানান। দেশের মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করার এই যাত্রায় সবার এই ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ মনোভাবকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।