এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের বোয়ালমারীর সাংবাদিক জামানের বাবা সাবেক প্রবীণ সংবাদপত্র এজেন্ট ও গণমাধ্যমকর্মী হাবিবুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আগামী শুক্রবার (২৬ জুন) উপজেলার গুণবহা ইউনিয়নের কামার গ্রামে মরহুমের নিজ বাসভবন এবং ছোলনা ছালামিয়া মাদ্রাসা গোরস্থান মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কুরআনখানি, মিলাদ মাহফিল ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত। এই দোয়া অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
মরহুম হাবিবুর রহমান বোয়ালমারী প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক ‘ঢাকার ডাক’-এর বোয়ালমারী প্রতিনিধি এম এম জামানের বাবা। মরহুম হাবিবুর রহমান নিজেও দীর্ঘদিন সংবাদপত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে গেছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরবর্তীতে তাকে উপজেলার ছোলনা ছালা মিয়া ফাজিল মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।
এপ্রিল ১৯, ২০২৫
জুলাই ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।