এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে গঠিত এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২১ জুন) সন্ধ্যায় ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও সার্বিক পরিস্থিতি মূল্যায়নের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির প্রধান করা হয়েছে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামকে। কমিটির অন্য দুই সদস্য হলেন— অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম এবং ডিআই-১ মো. মোশারফ হোসেন।
নিহত ছাত্রলীগ কর্মীর নাম ইশতিয়াক আহমেদ প্রান্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে মাদক বিক্রির অভিযোগে প্রান্তকে আটক করা হয়। ডিবির দাবি, আটকের সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, আটকের প্রায় এক ঘণ্টা পর প্রান্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. শিকদার আফ্রিদি রিজভী জানান, হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সিটি স্ক্যানে দেখা গেছে প্রান্ত ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তার মাথায় বড় ধরনের রক্তক্ষরণ হয়েছিল। তবে প্রান্তর শরীরে কোনো ধরনের আঘাত বা নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি।
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, "চিকিৎসকদের প্রাথমিক মতামত অনুযায়ী এটি ব্রেনস্ট্রোকজনিত মৃত্যু। তা সত্ত্বেও ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।