এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
Sep 16, 2026
Sep 16, 2026
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, নোয়াখালীর বর্তমান পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি নোয়াখালী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি ঘটে। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় চারটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডসহ একাধিক অপরাধের ঘটনা ঘটে, যা স্থানীয় জনমনে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করে। এই পরিস্থিতি নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশিত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতির পরিপ্রেক্ষিতেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, বদলির আদেশ এবং সার্বিক বিষয়ে বক্তব্য জানতে নোয়াখালীর বিদায়ী পুলিশ সুপার (এসপি) টি.এম মোশাররফ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ডিসেম্বর ৯, ২০২৫
ডিসেম্বর ১০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।