এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর সৈয়দপুর থানায় একটি পারিবারিক ঘটনার সালিশি বৈঠকে অংশ নিতে এসে গ্রেপ্তার হয়েছেন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীন। গত সোমবার রাতে সৈয়দপুর থানার গোল চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে স্থানীয় এক ব্যক্তির পারিবারিক সমস্যার সমাধানকল্পে সালিশি বৈঠকে অংশ নিতে সৈয়দপুর থানায় যান কাজী জাহানারা পারভীন। সেখানে অবস্থানকালে সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপাসহ আরও কয়েকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা তৈরি হয়। একপর্যায়ে পরিস্থিতির অবনতি হলে পুলিশ তাকে আটক করে। আটকের সময় তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’ বলে স্লোগান দিতে থাকেন।
সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, আটকের পর রাতেই তাকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃত জাহানারা পারভীনকে সদর উপজেলার রামগঞ্জের চাঞ্চল্যকর সিদ্দিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।