এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নগরবাসীর নিত্যদিনের খাদ্যতালিকায় থাকা পাউরুটিতে পাওয়া গেছে ক্যানসার সৃষ্টিকারী বিষাক্ত উপাদান। অন্যদিকে, ঘিয়ের নামে বাজারে বিক্রি হচ্ছে পাম অয়েল ও সুগন্ধির মিশ্রণ, যাতে দুগ্ধজাত চর্বির কোনো অস্তিত্বই নেই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ল্যাব পরীক্ষায় জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে।
চ্যানেল ২৪-এর হাতে আসা ল্যাব রিপোর্টে দেখা যায়, ‘নিউ আনন্দ বেকারি’ ও ‘আইডিয়াল হোমমেইড ফুড প্রোডাক্টস’-এর পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট নামক রাসায়নিক পাওয়া গেছে। মূলত প্রসাধনী তৈরিতে ব্যবহৃত এই উপাদানটি পাউরুটি নরম করতে ব্যবহার করা হচ্ছে। চিকিৎসকদের মতে, এটি মানবদেহে ক্যানসার সৃষ্টির পাশাপাশি লিভার ও কিডনির অপূরণীয় ক্ষতি করতে পারে।
জালিয়াতির চিত্র আরও প্রকট হয়ে উঠেছে নামকরা রেস্তোরাঁ ‘সিরাজ চুইগোস্ত’-এর ঘিয়ে। নিয়ম অনুযায়ী ঘিয়ে অন্তত ৯৯.৭০ শতাংশ দুগ্ধজাত চর্বি থাকার কথা থাকলেও, তাদের ঘিয়ে এর কোনো উপস্থিতিই পাওয়া যায়নি। মূলত পাম অয়েলের সাথে সুগন্ধি মিশিয়ে তা ঘি হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছিল। এছাড়া তাদের বোরহানির মানও পাওয়া গেছে অত্যন্ত নিম্নমানের।
এ বিষয়ে ডিএসসিসির জনস্বাস্থ্য বিশ্লেষক ইলিয়াস জিহাদী বলেন, "এসব খাবার খেলে শুধু ক্যানসার নয়, ডিএনএ-র স্থায়ী ক্ষতিসহ বিভিন্ন পুষ্টিগত জটিলতা দেখা দিতে পারে। যা পাওয়া গেছে তা কোনোভাবেই ঘি নয়, স্রেফ পাম অয়েল।"
এই জালিয়াতির ঘটনায় সিটি করপোরেশনের পক্ষ থেকে চারটি মামলা দায়ের করা হয়েছে। আদালত তাৎক্ষণিকভাবে ‘সিরাজ চুইগোস্ত’ ও ‘নিউ আমাদের বাজার’ নামক প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আগামী মাসে তাদের খাদ্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। ভেজালকারীদের সর্বোচ্চ আইনি প্রক্রিয়ায় কঠোর শাস্তির আওতায় আনা হবে।
জনস্বাস্থ্য রক্ষায় সিটি করপোরেশনের এই অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।