এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আজকের এই সংসদ জুলাই বিপ্লবের শহিদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। এই সংসদের দায়বদ্ধতা অনেক বেশি।’
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে অভিনন্দন জানিয়ে তিনি এসব কথা বলেন।
সংসদে সুযোগ থাকা সত্ত্বেও জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার পদ গ্রহণ করেনি। এ বিষয়ে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিরোধী দল হিসেবে আমরা শুধু জনগণের ইনসাফ বা সুবিচার নিশ্চিত করার প্রত্যাশা রাখি। আমরা চাই, স্পিকারের আসনে বসে আপনি সরকারি ও বিরোধী দলের কোনো পার্থক্য করবেন না। আমরা আপনার কাছ থেকে ন্যায়বিচার পাব—এটাই আমাদের প্রত্যাশা।’
স্পিকারের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনার ওপর দেশ ও জাতির অনেক আশা। আমরা বিশ্বাস করি, আপনার প্রজ্ঞা ও অভিজ্ঞতার মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের সুবাতাস বইবে। আপনি পারবেন, আমরা আপনার কাছে শুধু ইনসাফ আশা করি।’
নিজের বক্তব্যে তরুণ প্রজন্মের নেতৃত্বের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘এই সংসদে অনেক তরুণ মুখ রয়েছে, আমিও নিজেকে একজন তরুণ হিসেবেই দেখি। এই নতুন বাংলাদেশে তরুণদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।’
সবশেষে ‘উই ওয়ান্ট জাস্টিস’ (আমরা ন্যায়বিচার চাই) স্লোগান উচ্চারণ করে নিজের বক্তব্য শেষ করেন বিরোধীদলীয় নেতা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে প্রবীণ পার্লামেন্টারিয়ান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম ঘোষণা করা হয়। নতুন এই নেতৃত্বের ওপর নির্ভর করছে আগামীর সংসদের গতিপ্রকৃতি ও গণতান্ত্রিক চর্চার মান।
মার্চ ১৫, ২০২৬
মার্চ ২৯, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ১১ জুন, ২০২৬
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১১ জুন, ২০২৬
ফরিদপুর | ১১ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।