এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম 'ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট' (ইউএন-কপস-৫)-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দুই দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনটি আগামী ৭ ও ৮ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধিদলে তাঁর সঙ্গে থাকছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সম্মেলন চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধনী অধিবেশন ছাড়াও তিনটি প্রধান প্লেনারি অধিবেশনে অংশ নেবেন। অধিবেশনগুলোর মূল বিষয়বস্তু হলো—‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’। এ ছাড়া সম্মেলনের সাইডলাইনে আয়োজিত একটি উচ্চপর্যায়ের নৈশভোজেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
নিউইয়র্ক সফরকালে জাতিসংঘের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি জাতিসংঘের অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনসবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল অ্যান্ড পিসবিল্ডিং অ্যাফেয়ার্সবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন। পাশাপাশি সম্মেলনে অংশ নেওয়া বিশ্বের বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও তাঁর দ্বিপক্ষীয় আলোচনার কথা রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব দ্বিপক্ষীয় বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অসামান্য অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ১৯ আগস্ট, ২০২৬
ঢালিউড | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।