পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জিএম কাদেরের অভিনন্দন

অনলাইন ডেস্কঃ
১২ মে, ২০২৬ ১১:১৯ এএম
শেয়ার করুন:
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জিএম কাদেরের অভিনন্দন

ভারতের পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। গতকাল সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। 

শুভেচ্ছা বার্তায় জিএম কাদের শুভেন্দু অধিকারীর এই নির্বাচনী বিজয়কে একটি 'ঐতিহাসিক মাইলফলক' হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এই সাফল্য কেবল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নয়, বরং পশ্চিমবঙ্গের সামগ্রিক গণতান্ত্রিক যাত্রার জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অটল দৃঢ়তা এবং কঠোর অধ্যবসায়ের মাধ্যমেই শুভেন্দু অধিকারী জনগণের এই বিশাল আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যকার ঐতিহাসিক, ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে জাপা চেয়ারম্যান আরও বলেন, শুভেন্দু অধিকারীর বলিষ্ঠ নেতৃত্বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি এবং দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে নতুন এক দিগন্তের উন্মোচন হবে বলে তিনি আশাবাদী।

আজ মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।