এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রকৃতির এক বিষ্ময়কর ও বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহর উটকিয়াগভিক (Utqiagvik)। আর্কটিক অঞ্চলের এই শহরটিতে শুরু হয়েছে ‘মিডনাইট সান’ বা ‘মধ্যরাতের সূর্য’-এর সময়কাল। ফলে আগামী টানা ৮৪ দিন সেখানে আর সূর্য অস্ত যাবে না। দিন-রাত মিলিয়ে পুরো সময়জুড়েই দিগন্তে দেখা মিলবে সূর্যের আলো।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার উটকিয়াগভিকের বাসিন্দারা এই মৌসুমের শেষ সূর্যাস্তটি দেখেছেন। ওই দিন স্থানীয় সময় রাত ২টা ৫৭ মিনিটে সূর্য ওঠার পর তা আর দিগন্তের নিচে নামেনি। আগামী ২ আগস্ট পর্যন্ত শহরটিতে এভাবেই অবিরাম সূর্যের আলো থাকবে।
কেন ঘটে এই অলৌকিক ঘটনা?
ভৌগোলিক ও মহাজাগতিক কারণেই এই অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। মূলত পৃথিবী তার কক্ষপথের তুলনায় প্রায় ২৩.৫ ডিগ্রি কোণে হেলে থাকে। সূর্যকে প্রদক্ষিণ করার সময় বছরের নির্দিষ্ট কিছু সময়ে উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। উটকিয়াগভিক শহরটি আর্কটিক সার্কেলের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে হওয়ায় এখানে সূর্যের আলো সারাক্ষণ পৌঁছায় এবং সূর্য দিগন্তের নিচে নামার সুযোগ পায় না। ফলে মধ্যরাতেও আকাশে দিনের মতো উজ্জ্বল আলো দেখা যায়।
বিপরীত চিত্রও রয়েছে
শহরটিতে যেমন দীর্ঘ সময় দিন থাকে, শীতকালে ঠিক তার উল্টো চিত্র দেখা যায়। তখন সেখানে নেমে আসে ‘পোলার নাইট’ বা ‘মেরু রাত’। শীতের সময়ে টানা ৬০ দিনেরও বেশি সময় সেখানে সূর্যের দেখা পাওয়া যায় না এবং পুরো এলাকা গভীর অন্ধকারে ডুবে থাকে।
বিজ্ঞানীদের মতে, পৃথিবীর এই চরম আলোকচক্র বায়ুমণ্ডলের আচরণ এবং প্রতিকূল পরিবেশে মানুষের মানিয়ে নেওয়ার ক্ষমতা নিয়ে গবেষণার এক অনন্য সুযোগ তৈরি করে। তবে উটকিয়াগভিকের স্থানীয় বাসিন্দাদের কাছে এটি জীবনযাত্রারই একটি স্বাভাবিক অংশ। ৮৪ দিনের এই অন্তহীন দিবালোক তাদের কাছে এক উৎসবের মতো, যেখানে ঘুমের সময়েও জানালা গলে ঘরে উঁকি দেয় সূর্যের সোনালি আভা।
এপ্রিল ১৭, ২০২৬
আগস্ট ১১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ১৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।