এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে ২০২৬) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজমিন আলম তুলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মো. এহসানুল হক বলেন, দেশের ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলায় বর্তমান সরকার এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে। ২০২৩ থেকে ২০২৮ মেয়াদে প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে পরিচালিত এই প্রকল্পে ১০টি ডিএলআই (ডিসবার্সমেন্ট লিংকড ইন্ডিকেটর) এবং ২৪টি ডিএলআর (ডিসবার্সমেন্ট লিংকড রেজাল্ট) সূচক রয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো সনাতন বা খোরপোষের কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করার মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। সরকারের এই বৃহৎ উদ্যোগ কৃষক-কৃষাণীদের মাঝে ছড়িয়ে দিতে কৃষি বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুুমং মারমা এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাপন সরকার।
এছাড়া অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কারবারী এবং শতাধিক কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
ফেব্রু ৫, ২০২৪
মার্চ ৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
খুলনা | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।