এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর প্রতিনিধি :
মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবিতে ফরিদপুরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে ফরিদপুর জেলা ফারিয়ার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা কোনোভাবেই ‘দালাল’ নন; তারা দেশের একটি উচ্চশিক্ষিত ও সুপ্রশিক্ষিত জনশক্তি। স্বাস্থ্যসেবা খাতে ওষুধের গুণগত মান ও প্রয়োজনীয় তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু বিভিন্ন সময়ে তাদের নানা ধরনের লাঞ্ছনা, অবমূল্যায়ন ও অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
বক্তারা পেশার যথাযথ মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
‘আমরা সবাই একসাথে’ স্লোগানে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মুষ্টিবদ্ধ হাত তুলে তাদের অধিকার আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা ফারিয়ার সভাপতি মৃধা তরিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাইয়ুম হোসেন, মুজিব সড়ক ফারিয়ার সভাপতি রাজীব খন্দকার, সাধারণ সম্পাদক নাঈম তালুকদার, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ফারিয়ার সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ডায়াবেটিস অ্যাসোসিয়েশন হাসপাতাল ফারিয়ার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সভাপতি মতিন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতৃবৃন্দ তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
এপ্রিল ২৭, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ১৫ নভেম্বর, ২০২৬
খুলনা | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।