এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি আর নেই। কিউলেক্স মশার মাধ্যমে ছড়ানো ‘জাপানিজ এনসেফালাইটিস’ রোগে আক্রান্ত হয়ে শুক্রবার (৮ মে) চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৪ মে হঠাৎ জ্বর, প্রচণ্ড মাথাব্যথা ও বমিতে আক্রান্ত হন ড. জাকিয়া। প্রাথমিক অবস্থায় এটিকে সাধারণ ফ্লু মনে করা হলেও দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্রথমে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার ‘মাল্টিপল স্ট্রোক’ হয়। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, ড. জাকিয়া ‘জাপানিজ এনসেফালাইটিস’ ভাইরাসে আক্রান্ত ছিলেন। এই ভাইরাসটি মূলত কিউলেক্স মশার মাধ্যমে ছড়ায় এবং সরাসরি মানুষের স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কে আঘাত হানে। হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই তার মস্তিষ্কে রক্তক্ষরণ বা মাল্টিপল স্ট্রোক হয়, যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়।
ড. জাকিয়া সুলতানা জুথি একজন মেধাবী গবেষক ও বিজ্ঞানী ছিলেন। তিনি সম্প্রতি জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং কিউশু ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা শেষ করে দেশে ফেরেন। চলতি বছরের শুরুতেই তিনি সিভাসুর অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন। ব্যক্তিগত জীবনে তার স্বামী ড. শাহরিয়ার হাসেম অর্ণব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই দম্পতির ৫ বছর বয়সী একটি শিশুসন্তান রয়েছে।
তার এই আকস্মিক মৃত্যুতে সিভাসু ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান এক শোকবার্তায় বলেন, "ড. জাকিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন নিবেদিতপ্রাণ গবেষক ও মেধাবী বিজ্ঞানীকে হারাল। তার এই অকাল প্রয়াণ আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।"
উল্লেখ্য, জাপানিজ এনসেফালাইটিস একটি মশাবাহিত মারাত্মক রোগ, যা সচেতনতার অভাবে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ড. জাকিয়ার মৃত্যুতে জনস্বাস্থ্যের নিরাপত্তা ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে পুনরায় বিশেষ সতর্কতার দাবি উঠেছে।
নভেম্বর ২৭, ২০২৫
মার্চ ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।