এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে ৪২ বোতল বিদেশি মদ ও একটি ব্যাটারিচালিত মিশুক গাড়িসহ ১১ মামলার এক আসামি আরাফাত হোসেন বাবুকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গ্রেপ্তার বাবু চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার ধনু গাজী বাড়ির ইয়াছিন হোসেনের ছেলে।
শুক্রবার (৮ মে) দুপুরে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার সকালে চৌমুহনী বাজারের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সোয়া ১০টার দিকে চৌমুহনী বাজারের কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিতালী বেকারির সামনে সন্দেহজনকভাবে অবস্থানকালে আরাফাত হোসেন বাবুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হেফাজতে থাকা ব্যাটারিচালিত মিশুক গাড়িতে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় ৩১.৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের মিশুক গাড়িও জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এপ্রিল ১, ২০২৪
মে ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।