এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প (ইউপিএইচসিএসডিপি)-এর ২য় পর্যায়’-এর আওতায় নির্মিত ১৯২টি স্বাস্থ্যকেন্দ্র স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রেক্ষিতে চাকরি বহাল রাখার দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় ফরিদপুর পৌরসভা চত্বর ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রকল্পের পিএমইউ, পিআইইউসহ বিভিন্ন পর্যায়ে কর্মরত প্রায় ৪ হাজার ৩৮২ জন কর্মকর্তা-কর্মচারীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা দক্ষতার সঙ্গে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন। হঠাৎ করে স্বাস্থ্যকেন্দ্রগুলো হস্তান্তরের সিদ্ধান্তে তাদের চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তাদের চাকরি বহাল রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তাই অভিজ্ঞ জনবলকে বাদ দিয়ে নতুন নিয়োগ না দিয়ে বিদ্যমান কর্মীদেরই বহাল রাখা উচিত।
পরে একটি মিছিল নিয়ে তারা ফরিদপুর পৌরসভায় যান এবং পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ হাই জকিরের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যাগুলো তুলে ধরেন। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে তারা সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং ডেপুটি সিভিল সার্জন শাহ মোহাম্মদ বদরুদ্দোজার নিকট স্মারকলিপি প্রদান করেন। একই দাবিতে জেলা প্রশাসক কার্যালয়েও স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সমস্যা সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
ফেব্রু ২৪, ২০২৬
এপ্রিল ২৪, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।