বোয়ালমারীতে রাস্তার পাশে পড়ে থাকা কৃষকের লাশ উদ্ধার

এম এম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
May 6, 2026 - 16:54
May 6, 2026 - 16:54
বোয়ালমারীতে রাস্তার পাশে পড়ে থাকা কৃষকের লাশ উদ্ধার
    ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর বটতলা এলাকা রাস্তার পাশ থেকে প্রথমে অজ্ঞাত পরিচয়ে একটি লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নান রবিউল ইসলাম (৩৫)। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। তার বাড়ি মাগুরা জেলার মুহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিন্দাইন গ্রামে। তিনি ছরোয়ার হোসেনের ছেলে। তার ৫ম শ্রেণিতে পড়ুয়া এক ছেলে রয়েছে।
    মঙ্গলবার (৫ মে) রাত ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ, যদিও হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে একটি প্রাইভেটকার রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা গাড়িটি উদ্ধারে গেলে পাশেই একটি লাশ পড়ে থাকতে দেখে। এ সময় উত্তেজিত জনতা দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
    প্রাইভেটকারের দুর্ঘটনাটি বিচ্ছিন্ন কোন ঘটনা কি-না তা জানা যায়নি।
    মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

    What's Your Reaction?

    like

    dislike

    love

    funny

    angry

    sad

    wow