এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে চুরি হওয়া সরকারি ল্যাপটপ অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ঠিকাদার মিজানকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে মিজানকে গ্রেফতার করে। পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে চুরি হওয়া এইচপি ব্র্যান্ডের সরকারি ল্যাপটপটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম সহকারী প্রকৌশলীকে সঙ্গে নিয়ে তার কার্যালয় ত্যাগ করেন। এর কয়েক মিনিট পর অফিসে অবস্থানরত ঠিকাদার মিজান দুইটি কক্ষ অতিক্রম করে প্রকৌশলীর কক্ষে প্রবেশ করেন এবং ফাঁকা কক্ষ থেকে ল্যাপটপটি চুরি করে নিয়ে যান। ঘটনাটি অফিসের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়।
উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম জানান, চুরি হওয়া ল্যাপটপে এলজিইডি অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প, বিশেষ করে রাস্তা-ঘাট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল। তিনি বলেন, প্রায় এক বছর আগে একটি সড়ক নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদ করায় মিজানের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এরপর থেকেই মিজান তার ওপর ক্ষিপ্ত ছিলেন। পরবর্তীতে বিভিন্ন অনিয়মের কারণে তার ১৩টি কাজ বাতিল করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন অফিস শেষে পিয়ন ভুলবশত কক্ষ তালাবদ্ধ না করায় অভিযুক্ত ব্যক্তি সুযোগ নিয়ে অফিসে প্রবেশ করে ল্যাপটপটি নিয়ে যান। পরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ল্যাপটপ ফেরত দিতে অস্বীকৃতি জানান।
এদিকে, অভিযুক্ত মিজানের বড় ভাই ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কাননের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ল্যাপটপ ফেরত দিতে ব্যর্থতার কথা জানান এবং বলেন, মিজান পরিবারের কারও কথা শুনছিলেন না।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
নভেম্বর ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।