এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অতিদরিদ্র পরিবারের শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে বকনা গরু বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম পর্যায়ে ৭৫টি পরিবারের মাঝে এই বকনা গরু বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশন হংকং ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং স্থানীয় উন্নয়ন সংস্থা ‘হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ এই কর্মসূচির আয়োজন ও বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় উপজেলার ৪টি ইউনিয়নের ১৫০টি নির্বাচিত পরিবারের মাঝে পর্যায়ক্রমে বকনা গরু বিতরণ করা হবে, যার অংশ হিসেবে আজ প্রথম ধাপের উদ্বোধন সম্পন্ন হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মেহেদী জামান। বিতরণের আগে তিনি প্রতিটি গরুর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন এবং উপকারভোগীদের গবাদিপশু পালনের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমংসিং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বান্দরবান এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার।
অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন রোয়াংছড়ি এরিয়া প্রোগ্রামের এপি ম্যানেজার প্রকাশ চাম্বুগং। তিনি জানান, উপজেলার চারটি ইউনিয়নের তালিকাভুক্ত উপকারভোগীদের স্বাবলম্বী করে তুলতে পর্যায়ক্রমে মোট ১৫০টি বকনা গরু প্রদান করা হবে।
হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার উশাইম্যা মারমা ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার উবাসাই মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে বকনা গরু তুলে দেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।