এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদের মধ্যে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার (৬মে) সকল আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীনগর থানার এএসআই (নিঃ) মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দেউলভোগ এলাকায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় রুমেল (২৫) নামে এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
এদিকে, একই দিনে থানা পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ লাকি আক্তার (৪২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।
এছাড়া ওয়ারেন্টভুক্ত তিন আসামি, পরশ (২২), শেখ মাসুদ (৩১) ও সুজন মোল্লা (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে ধর্ষণ মামলার আসামি নিরব শেখ (২২)-কেও আটক করা হয়।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, পুলিশের নিয়মিত মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এপ্রিল ১২, ২০২৬
ফেব্রু ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।