এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে এক কৃষকের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ মে) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের চক ঘোগা পশ্চিম পাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম বাহাদুর বিশ্বাস। তিনি একই গ্রামের মৃত গোলজার বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে আগুন ধরে যায়। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন এবং প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই বাড়ির সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
এই অগ্নিকাণ্ডে ওই কৃষকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। আগুনে বসতঘরের আসবাবপত্র, পরিধেয় বস্ত্র, স্বর্ণালংকার, জমিজমার গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং নগদ ৩ লাখ টাকাসহ প্রায় আট লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক বাহাদুর বিশ্বাস আক্ষেপ করে বলেন, "প্রতিদিনের মতোই আমি বাড়ির স্বাভাবিক কাজকর্ম করছিলাম। কয়েকদিন আগে আমার নিজের জমির তামাক বিক্রি করে পাওয়া ৩ লাখ টাকা ঘরের আলমারিতে রেখেছিলাম। হঠাৎ আগুন লেগে আমার সেই নগদ টাকা, জমির দলিলপত্র, আসবাবপত্র ও পোশাকসহ ব্যবহারিক সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।"
সর্বস্ব হারিয়ে এই অসহায় কৃষক পরিবারটি এখন চরম বিপাকে পড়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তারা এখন দিশেহারা। এমন পরিস্থিতিতে পুনরায় ঘুরে দাঁড়াতে বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে আর্থিক ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক বাহাদুর বিশ্বাস।
এপ্রিল ২১, ২০২৬
জুন ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।