এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কারচুপির অভিযোগ এনে পদত্যাগ না করার সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপির এই জয় জনমতের স্বাভাবিক প্রতিফলন নয়; বরং এর পেছনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব এবং কেন্দ্রীয় বাহিনীর গভীর ষড়যন্ত্র কাজ করেছে।
মঙ্গলবার (৫ মে) কালীঘাটে নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
রাজনৈতিক মহলে তাঁর পদত্যাগের গুঞ্জন নিয়ে জোর চর্চা চললেও, এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তা সরাসরি নাকচ করে দেন তৃণমূল নেত্রী। কবে পদত্যাগ করছেন— এমন প্রশ্নের জবাবে মমতা সাফ জানিয়ে দেন, "কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। সুতরাং, ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?"
অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করে তিনি আরও বলেন, "আমাদের লড়াইটি ছিল একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে ময়দান ছেড়ে চলে যাওয়া মানে অন্যায়ের কাছে মাথা নত করা।" বিদায়ী মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, এই প্রতিকূল পরিস্থিতিতেও তিনি রাজনৈতিক লড়াই চালিয়ে যাবেন।
এদিন কালীঘাটের এই সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।